• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ভোলা বোরহানউদ্দিনে সাংবাদিককে বাসা থেকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে হামলা”বাঁচাতে গিয়ে মা-ভাইসহ আহত-৪

Reporter Name / ৫৬৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫


ভোলা প্রতিনিধি।


ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য মৃত আবু তাহের মিয়ার ছেলে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ ও তার পরিবারের নারীসহ সকল সদস্যদের উপর হামলা করেছেন সোহেল হোসেন শিপন,বাবুল,সম্রাট গংদের বিরুদ্ধে।
আজ ২১ সেপ্টেম্বর (শনিবার) সকালে পক্ষিয়া ৯নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের মা খালেদা বেগম বলেন, দীর্ঘদিন যাবত স্বৈরাচার
আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ আমলে সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির ক্ষমতার প্রভাব খাটিয়ে সোহেল হোসেন শিপন,তার ভাতিজা ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন সাকিল,সোহরাব হোসেন বাবুল, নিরব হোসেন, তামিম ওরপে লাবিব, মহসীনা বেগম,শরীফ হোসেন নিউটন লাকি বেগম সহ একত্রিত হয়ে
আমাদের কাছ থেকে মাসিক চাঁদা নিত এবং আমাদের দখলীয় জমি নিজেরা দখল করে ভোগ করত। আমরা কখনো তাদের ক্ষমতার ভয়ে মুখ খুলে কথা বলতে পারিনি।
এর আগে আমার স্বামী জীবিত অবস্থায় তাকেও বার বার আক্রমণ করে হত্যার চেষ্টা করে। তখন আমরা বিচার চেয়েও বিচার পাইনি।

৫ ই আগষ্টের পরে আমার কাছ থেকে তারা পূনরায় আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা আমাদের বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয়।
তারই ধারাবাহিকতায় আমার ছেলে সাইফুল ইসলাম আকাশকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাসা থেকে ডেকে এনে তার উপর আক্রমণ করে। আমার ছোট ছেলে মোঃ রায়হান আকাশে বাঁচাতে গেলে তাকে হকিস্টিক, ভেলছা সহ বিভিন্ন অস্ত্র দ্বারা আক্রমণ করে।
এতে আমার ছোট ছেলে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে আমরা গেলে আমাকে ও আমার মেয়ে সায়মাকে এলোপাতাড়ি মারধর করে ইজ্জতহানীর চেষ্টা করে। সে গর্ভবতী থাকা সত্ত্বেও সত অনুনয় করে তাদের হাত থেকে রেহাই পায়নি।

এ বিষয় জানতে চাইলে, প্রদক্ষদর্শী মোঃ রাছেল ও কামালের মা বলেন, এতিম পেয়ে ছেলে দুইটারে মন মত পিটাইছে,বাচে না মরে আল্লাহ জানে,ওর মা ও বোন বাঁচাতে গেলেও তাদেরকেও রেহাই দেয়নি এই সন্ত্রীরা।
এদিকে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, বর্তমানে আহত মোঃ রায়হান, খালেদা বেগম, সায়মা আফরোজ হাবীবা ও সাইফুল ইসলাম আকাশ বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয় জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দ্রুত ই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category