আজকের দেশবাণী http://ajkerdeshbanibd.com একটি অনলাইন নিউজ পোটাল Sun, 22 Feb 2026 11:55:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা http://ajkerdeshbanibd.com/2026/02/22/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a7%ac/ http://ajkerdeshbanibd.com/2026/02/22/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a7%ac/#respond Sun, 22 Feb 2026 11:54:58 +0000 http://ajkerdeshbanibd.com/?p=309

ভোলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমজানকে ঘিরে ভোলার স্থানীয় বাজারগুলোতে অধিকাংশ নিত্যাপন্যের দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ করে লেবুর দাম দুই থেকে তিনগুণ বেড়েছে। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা কারসাজি করছেন। তবে বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরেজমিনে ভোলা জেলা শহরের কাচাবাজার ঘুরে দেখা যায়, একেবারে ছোট সাইজের এক হালি লেবু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা,যা দুদিন আগেও যা ছিল ২০ টাকা হালি। মাঝারি-বড় আকারের লেবু প্রতি হালি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা ছিল ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া প্রতি কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে বেগুন ও কাচামরিচের দাম। অন্যদিকে সাধারণ মানের খেজুরের দাম ৬০ টাকা পর্যন্ত বেড়ে হয়েছে ২২০ টাকা। কিন্তু অপরিবর্তিত রয়েছে মাছ,মাংস ও ডিমসহ অন্যান্য সবজির দাম।
ভোলা শহরের বাসিন্দা মেহেদি হাসান, মো.কবির হোসেন, আনোয়ার, আয়েশা বেগম ও মরিয়ম— রমজান উপলক্ষে সবজিসহ অন্যান্য নিত্যপণ্য কিনতে সকলেই এসেছেন শহরের কাঁচাবাজারে। প্রয়োজনীয় বাজার শেষে লেবুর দোকানে গিয়ে বিক্রেতাকে লেবুর দাম জিজ্ঞেস করতেই তাদের কারো কারো মাথায় হাত।
অভিযোগ করে এসব ক্রেতা বলেন,আমরা শহরেরই বাসিন্দা, দু-একদিন পরপর বাজারে আসি। দুদিন পর প্রথম রোজা। রোজা উপলক্ষে বাজার করতে এসেছি এবং প্রয়োজনীয় সামগ্রী কেনেছি, দাম স্বাভাবিক রয়েছে। রোজায় ইফতারের শরবতের জন্য যেহেতু লেবু লাগবেই তাই লেবু কেনার জন্য লেবুর দোকানে এসেছি। আশ্চর্যজনক ব্যাপার হল গত দুদিন আগে ছোট আকারের লেবু কিনেছি ২০ টাকা প্রতি হালি, আজকে বাজারে এসে দেখছি ২০ টাকার লেবু একলাফে ৫০-৬০ টাকা। সব দোকানে একই দাম। বাধ্য হয়েই দ্বিগুণ বেশি দামে ক্রয় করতে হয়েছে। কী করব? কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ কঠোরভাবে বাজার মনিটরিং করলে এসব অতিপ্রয়োজনীয় পন্যের দাম ব্যবসায়ীরা এভাবে হুট করে বাড়াতে পারতো না,শুনেছি দাম নাকি আরও বাড়বে।
দাম বাড়ার বিষয়টি শিকার করে বিক্রেতা মো.নাঈম, শরীফ ও হাসান বলেন আমরা কী করব ? টাঙ্গাইল জেলা থেকে এসব লেবু আমরা ক্রয় করে ভোলায় আনি। গত কয়েকদিন ধরে লেবুর সরবরাহ কম এবং দাম মোকামেই বেড়েছে। সুতরাং আমরা কেনা দামেই বিক্রি করি। দাম কমলে আমরা কম দামেই বিক্রি করব। আমাদের কোনো কারসাজি নেই।
ক্রেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বলেন, রমজানকে কেন্দ্র করে সকল ব্যবসায়ীদের নিয়ে ইতোমধ্যে আমরা সভা করেছি এবং সকল পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে আমাদের বাজার মনিটরিং টিম গঠন করা হবে, যেন কোনো ব্যবসায়ী কোনো পণ্যের অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে। এছাড়া অতিরিক্ত দামের বিষয়ে ক্রেতাদের লিখিত অভিযোগ পেলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/02/22/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a7%ac/feed/ 0
ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন http://ajkerdeshbanibd.com/2026/02/15/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89/ http://ajkerdeshbanibd.com/2026/02/15/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89/#respond Sun, 15 Feb 2026 09:24:05 +0000 http://ajkerdeshbanibd.com/?p=305 ভোলা জেলা প্রতিনিধি।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের পিটি আই ও ভোলা কলেজ সংলগ্ন সাবেক বাস স্ট্যান্ড এলাকায় এ আনন্দ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের জন্য আনন্দঘন পরিবেশে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ করে দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর মোশারফ অমি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ, স্বেচ্ছাসেবক দলের বর্তমান জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছি আলম রবিন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মীর রনি সহ বাস মালিক সমিতি ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদ আনন্দ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

এ সময় তারা আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙ্গা হবে বলে তারা আশাবাদী।

ভোলা সদর বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ঈদ আনন্দ বাজারে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রন।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/02/15/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89/feed/ 0
ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী http://ajkerdeshbanibd.com/2026/02/14/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%80/ http://ajkerdeshbanibd.com/2026/02/14/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%80/#respond Sat, 14 Feb 2026 12:11:45 +0000 http://ajkerdeshbanibd.com/?p=302

ভোলা জেলা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চারটি আসনের ২৯ জন প্রার্থীর মধ্যে ২১ প্রার্থী জামানত হারাবেন। মোট ভোটের নূন্যতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী। তিনি জানান, পরাজিত সকল প্রার্থীদের ভোটের হিসেব করে প্রার্থীদের জামানতের বিষয়টি কোর্টে পাঠিয়ে দেওয়া হবে।

জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির ৪জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩জন, গণঅধিকার পরিষদের (জিওপি) ২জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১জন, আমজনতার দলের ২জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ১জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১জন ও স্বতন্ত্র ৬জন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে।

এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে। সে হিসেবে ভোলার চার আসনের ২৯ প্রার্থীর মধ্যে সাড়ে ১২শতাংশ ভোট না পাওয়া প্রার্থীর সংখ্যা ২১জন।

ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-১ (সদর) আসনে ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ১৮১। সাড়ে ১২শতাংশের হিসেব অনুযায়ী ওই আসনে জামানত রক্ষার জন্য নুন্যতম ২৬ হাজার ৬৪৭ ভোট পাওয়ার বাধ্যবাধকতা ছিলো।

সেখানে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আকবর হোসাইন লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন মাত্র ৫৯৯ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান হাতপাখা প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ২৪৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আশ্রাফ আলী চেয়ার প্রতিকে পেয়েছেন ৩০৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল ট্রাক প্রতিকে পেয়েছেন এক হাজার ১০৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান আম প্রতিকে পেয়েছেন ২১৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন সূর্যমুখী ফুল প্রতিকে পেয়েছেন ১৩৪ ভোট। তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২১ হাজার ৬৬২। জামানত রক্ষার নুন্যতম ২৭ হাজার ৭০৭ ভোটের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রিটু লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৪৫০ ভোট।

এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী ছাতা প্রতিকে পেয়েছেন ৩৮১, আমজনতার দলের মো. আলাউদ্দিন প্রজাপতি প্রতিকে পেয়েছেন ৩৭০ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম ফুটবল প্রতিকে পেয়েছেন ২৯১, মহিবুল্যাহ খোকন হাঁস প্রতীকে পেয়েছেন ৫৪৬ ও মো. জাকির হোসেন খন্দকার মোটরাসাইকেল প্রতিকে পেয়েছেন ৫৯৬ ভোট।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১৭ হাজার ৯০১। জামানত রক্ষার নুন্যতম ২৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী মো. কামাল উদ্দিন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭৮৯। ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দিন হাতপাখা প্রতিকে সাত হাজার ২৫৫, গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়ব ট্রাক প্রতিকে ২৬০, স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ হেলিকপ্টার প্রতিকে পেয়েছেন ৫০৮ ভোট।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩ হাজার ৬০৯। জামানত রক্ষায় নুন্যতম ৩৭ হাজার ৯৫১ ভোটের বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন হাতপাখা প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৯৩৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৫৪৫, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী আবুল কালাম সিংহ প্রতিকে পেয়েছেন ২০৮, আমজনতার দলের প্রার্থী মো. জালাল উদ্দিন রুমী প্রজাপতি প্রতিকে পেয়েছেন ১৭৬ ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম ফুটবল প্রতিকে পেয়েছেন ২৩৫ ভোট।

ভোলা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলার চার আসনে মোট ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৩৫৩ জন। ভোটের শতকরা হার ৫৬ দশমিক ৫০ শতাংশ।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/02/14/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%80/feed/ 0
নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  http://ajkerdeshbanibd.com/2026/01/31/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95/ http://ajkerdeshbanibd.com/2026/01/31/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95/#respond Sat, 31 Jan 2026 10:51:33 +0000 http://ajkerdeshbanibd.com/?p=298

 

ভোলা জেলা প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব:) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ। এছাড়া প্রশাসনকে কড়াভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমে জিততে হবে দুই নম্বরির কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সকলকে নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি। 

এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা.শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড.মু.মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাগণসহ নৌবাহিনী, কোস্টগার্ড,আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/31/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95/feed/ 0
ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ http://ajkerdeshbanibd.com/2026/01/28/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80/ http://ajkerdeshbanibd.com/2026/01/28/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80/#respond Wed, 28 Jan 2026 04:32:54 +0000 http://ajkerdeshbanibd.com/?p=294

নিজস্ব প্রতিবেদন।

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের বোরহানগঞ্জে জামায়াতের প্রার্থী ফজলুল করীমের নির্বাচনী প্রচারণায় ও কর্মীদের ওপর রক্তাক্ত হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার এই ঘটনায় ভোলার সিভিল জজ মো. সুমন হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। একইসঙ্গে পুলিশি তদন্তের নির্দেশনা দিয়েছেন।

অভিযোগের পেক্ষিতে হামলার বিবরণে জানা যায়, গত ২৫ ও ২৬ জানুয়ারি পৃথক দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে বোরহানউদ্দিন বাজারের পক্ষিয়া ইউনিয়ন এলাকায়। সেখানে জামায়াতের প্রার্থীর সমর্থকরা একটি শান্তিপূর্ন মিছিল বের করলে লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়। হামলায় নূর ইসলাম আলম নামে এক কর্মীর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

পরবর্তিতে রাত ৮টার দিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এশার নামাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে মোঃ ওবায়দুল্লাহ নামে এক মসজিদের ইমামকে রড দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারীরা ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভাঙচুর করে।

আহতদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে ৩৩ জন নামীয় এবং আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ জানানো হয়।

নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) ১৯৭২ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এমপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমকে একটি আনুষ্ঠানিক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার বেলা ১২.০০ ঘটিকায় দৌলতখানস্থ সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জরুরি ভিত্তিতে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ও স্থির চিত্র প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে যা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে এলাকায় অন্যান্য দলের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটি এ বিষয়ে অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/28/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80/feed/ 0
ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ http://ajkerdeshbanibd.com/2026/01/24/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/ http://ajkerdeshbanibd.com/2026/01/24/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/#respond Sat, 24 Jan 2026 06:43:07 +0000 http://ajkerdeshbanibd.com/?p=290

ভোলা জেলা প্রতিনিধি। 

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে ভোলার সবচেয়ে বড় জনবহুল সাম্রাজ মাছ ঘাট সংলগ্ন মেসার্স ক্রাউন ব্রিকস এর মালিক সরকারি নীতিমালা উপেক্ষা করে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করছে ইট। এই ইউনিয়নে রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে সরকারী বনায়ন। অভিযোগ রয়েছে সেই বনায়ন থেকে মেসার্স ক্রাউন ব্রিকস অসৎ উপায়ে গাছ সংগ্রহ করে তা দিয়েই ইটভাটা চালাচ্ছে। এছাড়াও এই ইটভাটাটির মালিক নিজের ক্ষমতা ও জোর খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বিশাল এরিয়া দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। টেকসই বেরিবাঁধ এর উপর পাটা গুলো সরিয়ে নিজের খেয়াল খুশির মতো তৈরি করে নিয়েছেন থাকার ঘর। 

তথ্য নিয়ে জানা যায়, এই ইটভাটাটির কোন ধরনের লাইসেন্স নেই, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কোন ধরনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় এবং ফসলি জমিতে স্থাপন করা হয়েছে এই অবৈধ ইটভাটা। শুধু তাই নয়, ভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। কাঠ পোড়ানোর জন্য কাঠ গুলো উপযোগী করতে এখানে বসানো হয়েছে একটি করাত কল।  হলে ইচ্ছামত পূরণ হচ্ছে কাঠ, এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। আইন অমান্য করে দিনের পর দিন এই ইটভাটাটি চললেও প্রশাসনের নজরে আসেনি এখনো। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় একাধিক বাসিন্ধা অভিযোগ করে বলছেন এ সকল প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ ইটভাটা গুলো চালাচ্ছে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে গড়ে ওঠা এই ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। ফলে একদিকে নির্বিচারে উজাড় হচ্ছে বন, অন্যদিকে উর্বরতা হারিয়ে চাষের অযোগ্য হয়ে পড়ছে আবাদী জমি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই অবৈধ ইটভাটা গড়ে ওঠার কারণে শত শত একর ফসলি জমি নষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটার এক শ্রমিক জানালেন, সাধারণত এই ভাটায় বছরে ৪০ থেকে ৫০ লাখ ইট পোড়ানো হয়। আর প্রতি আট হাজার ইটের জন্য কাঁচামাল হিসাবে ব্যবহার হয় এক হাজার ঘনফুট মাটি। সেই মাটির জোগান আসে কৃষি জমি থেকে। এজন্য বছরে ৫ থেকে ৬ একর জমির উপরিভাগের মাটি ব্যবহার করা হয় এই ইটভাটায়।

তিনি আরও জানান, ইট পোড়ানোর জন্য প্রতিটি ভাটায় দৈনিক গড়ে ৪০০ মণ কাঠ পোড়াতে হয়। কাঠ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেও জানা গেছে এই তথ্যের সত্যতা। ক্রাউন ব্রিকস এর মালিক ভোলার বিভিন্ন গ্রাম ও সরকারি বনায়ন থেকে অবৈধ মাধ্যম ব্যবহার করে কাঠ এনে এই ভাটায় পোড়ায়। গড়ে প্রতিটি গাছ থেকে সাত থেকে আট মণ কাঠ পাওয়া যায়।

ভাটায় ঘুরে দেখা গেলো, আম, জাম, রেন্ট্রি, কদম, জামরুল, কাঁঠাল, খেজুর, নারকেল, কেরপা, কেয়া সহ তিন শতাধিক ফলজ ও বনজ গাছ পোড়ানো হচ্ছে। অথচ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর ৭ ধারা অনুযায়ী কাঠ দিয়ে ইট পোড়ানোকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও সাজার বিধান রাখা হয়েছে। তৃতীয়বার এ অপরাধের পুনরাবৃত্তিতে ভাটার নিবন্ধন বাতিল ও ভাটা বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে। কাগজে-কলমে এসব আইন বাস্তবায়নে কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবে এর প্রয়োগের দেখা মিলেনি ভোলার চরফ্যাশন উপজেলার এই অবৈধ ইটভাটায়।

এদিকে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-তে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, হাট-বাজার এলাকা; সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর; এবং বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমি ও কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করা যাবে না। সংরক্ষিত বনের ৫ কিলোমিটারের বাহিরে ইটভাটা করার বিধান থাকলেও মানা হচ্ছে না তা।

ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ ছাড়াও স্থানীয়রা নানা ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। মাদ্রাজ ইউনিয়নের  কৃষক মোসলেউদ্দিন, জামাল, আরিফ সহ স্থানীয় কয়েকজন কৃষক বলেন, ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলি জমির ক্ষতি হচ্ছে। ক্ষেতের পাশে ইটভাটা গড়ে ওঠায় আগের তুলনায় উৎপাদন কমে গেছে। সরকার ফসলি জমির ওপর ইটভাটা স্থাপন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পাঁচ বছরের মধ্যে এসব জমির উৎপাদন শূন্যে নেমে আসবে।

স্থানীয়রা আরও বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে তাদের মধ্যে শ্বসনতন্ত্রের রোগব্যধিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে অসুস্থতা বেড়েছে।

অবৈধ ভাবে ইটভাটা চালানো ও কাঠ পুড়িয়ে ইট তৈরির বিষয়ে জানতে চাইলে মেসার্স ক্রাউন ব্রিকস এর মালিক জালাল উদ্দিন রুমি বলেন, চরফ্যাশনে কোন ইটভাটার লাইসেন্স আছে ? আমার কোন লাইসেন্স নেই আপনারা যা খুশি লিখেন যা পারেন করেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মামুন বলেন, এটির কোন অনুমোদন নেই তা সঠিক। কোন ধরনের লাইসেন্স বা অনুমতি ছাড়া গড়ে ওঠা ইটভাটা কিভাবে মালিক সমিতির অন্তর্ভুক্ত হয় তা জানতে চাইলে তিনি বলেন, চরফ্যাশন উপজেলায় ২২টি ঝিকঝাক ইটভাটা রয়েছে। তার মধ্যে ১২টি ইটভাটার লাইসেন্স আছে বাকি গুলোর লাইসেন্স নেই। ‌লাইসেন্স না থাকার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সরকার গত দুই আগে অর্ডার করেছে নতুন ভাবে কোন ধরনের লাইসেন্স দেওয়া হবে না।

অবৈধ ইটভাটাটি ক্রাউন ব্রিকস ভাবে চলছে এ ইটভাটার বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন এটি আমাদের নলেজে আছে। আমরা ভাটায় অভিযান পরিচালনা করেছি‌। খুব শিঘ্রই এই অবৈধ ইটভাটাটিতেও অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ ইটভাটা পরিচালনার বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন বলেন, ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসক কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অবৈধ ইটভাটা ও কাঠ পোড়ানোর দায়ে কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা কর

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/24/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ http://ajkerdeshbanibd.com/2026/01/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/ http://ajkerdeshbanibd.com/2026/01/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/#respond Sat, 17 Jan 2026 10:32:33 +0000 http://ajkerdeshbanibd.com/?p=286

মোঃ মনিরউদ্দিন খান,ভোলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামী ৫ বছরের মধ্যেই দেশকে দারিদ্র্য ও অভাবমুক্ত করা হবে। অর্থের অভাবে আর কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না; চিকিৎসার দায়িত্ব নেবে জামায়াত সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনোয়াবাদ চৌমুহনী এলাকার তালুকদার বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, অবিচার ও দুঃশাসনে অতিষ্ঠ। এই অবস্থা থেকে উত্তরণে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক ও কল্যাণকর ইসলামের বাংলাদেশ।

উঠান বৈঠকে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, নির্বাচিত হলে ভোলা সদরসহ পুরো আসনের মানুষের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো বৈষম্য থাকবে না। দল-মত নির্বিশেষে সবাই উন্নয়নের সুফল পাবে। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ভূমিকা রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগের বিষয়ে তিনি বলেন, ভোটের দিন যাতে সাধারণ মানুষ নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ভোটকেন্দ্র পাহারায় থাকবে। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর ৪নং ওয়ার্ড আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উঠান বৈঠকে জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এলাকাবাসী প্রার্থীর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/17/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%a6%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/ http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%a6%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/#respond Sun, 11 Jan 2026 13:31:23 +0000 http://ajkerdeshbanibd.com/?p=282

মোঃ মনিরউদ্দিন খান,ভোলা প্রতিনিধি।

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার খায়ের হাট বাজারে মেসার্স আবির ট্রেডার্স নামের একটি দোকানে এই তান্ডব চালানো হয়। অভিযুক্ত মাকসুদ সিকদার ও মোছলেম মেম্বারসহ তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও চরের কৃষকদের সূত্রে জানা যায়, আব্দুল বাসেদ বাচ্চুর মধ্যস্থতায় কৃষকরা মাকসুদ সিকদার ও মোছলেম মেম্বারের কাছ থেকে গঙ্গাপুর চরের ১০০ কানি জমি লিজ নেওয়ার জন্য স্ট্যাম্পের মাধ্যমে ২৫ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মাকসুদ সিকদার মাত্র ১২ কানি জমি বুঝিয়ে দেন। বাকি জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে কৃষকদের দীর্ঘ দিন ধরে হয়রানি করে আসছিলেন তিনি।

বকেয়া জমির অধিকার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদ সিকদার ও তার সাথে আসা বহিরাগত একদল যুবক উত্তেজিত হয়ে আব্দুল বাসেদ বাচ্চুর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাশে থাকা নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। খায়ের হাট বাজারে এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকান মালিক আব্দুল বাসেদ বাচ্চু বলেন, “কৃষকরা আমার দোকান থেকে সার ও কীটনাশক কেনেন, সেই সুবাদে তাদের সাথে আমার সুসম্পর্ক। আমার মাধ্যমে তারা জমি লিজ নিয়ে প্রতারিত হয়েছেন। কৃষকদের পাওনা জমির বিষয়ে কথা বলতে গেলে মাকসুদ শিকদার ভাড়াটে লোকবল নিয়ে আমার দোকানে হামলা ও লুটপাট চালায়। আমি এই অন্যায়ের বিচার চাই।”

এ ঘটনায় মাকসুদ সিকদার ও মোছলেম মেম্বারের

সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।

এ ঘটনায় ভুক্তভোগীরা ভোলা জেলা দায়রা জজ আদালতে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। 

 এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সিকদার জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%a6%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%83/ http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%83/#respond Sun, 11 Jan 2026 13:11:29 +0000 http://ajkerdeshbanibd.com/?p=279

ভোলা প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে মো: শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো: ইউনুস মিস্ত্রির ছেলে। অপরদিকে, অভিযুক্ত তামিম একই এলাকার নুরনবী মিয়ার ছেলে।

জানা গেছে, শাকিলের ছোট ভাই রাকিবের থেকে ৬০০ টাকা পেতেন তামিম। শনিবার বিকেলে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে তামিম রাকিবের কাছে তার পাওনাকৃত ৬০০ টাকা ফেরত চান। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে রাকিবের বড় ভাই শাকিল ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংস করে দেন। এই ঘটনার জেরে সন্ধ্যায় পূনরায় শাকিলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তামিম। সেখানে একপর্যায়ে শাকিলের মাথায় স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তামিম। স্ট্যাম্পের আঘাতে শাকিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/11/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%83/feed/ 0
ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ http://ajkerdeshbanibd.com/2026/01/10/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%9c/ http://ajkerdeshbanibd.com/2026/01/10/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%9c/#respond Sat, 10 Jan 2026 10:57:14 +0000 http://ajkerdeshbanibd.com/?p=275

মোঃ মনিরউদ্দিন খান,ভোলা প্রতিনিধি।

ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার রায়চাঁদ বাজারে এ ঘটনা ঘটে।

জামায়াত সমর্থিত বিডিপি সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম শুক্রবার রাতে সাংবাদিকদের সাথে ব্রিফকালে বলেন, শুক্রবার সকাল ১১ টায় রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কাজে ইউনুছ পাটওয়ারী বাড়িতে যান। তখন ওখানকার নুরনবীর ছেলে রুবেল (২৮) ওই নারী কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং নারী কর্মীদের হেনস্থা করেন। তখন একজন নারী কর্মী তার স্বামী রায়চাঁদ বাজারের ব্যবসায়ী মো: জসিম উদ্দিনকে এ ঘটনা জানান। জসিম উদ্দিন ঘটনা শুনে মুঠোফোনে রুবেলকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে রুবেল খুব খারাপ ভাষায় গালাগালি করে। এরপর রুবেল জসিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার সাথে হাতাহাতি ও আক্রমন করে। এ ঘটনা শুনে তিনি প্রশাসনকে বিষয়টি জানান। কিন্তু এরমধ্যেই বিএনপির আরো নেতা-কর্মীরা বাজরে সংঘবদ্ধ হতে থাকে এবং এক পর্যায়ে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল ও ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার সেখানে উপস্থিত হন। তারা সেখানে উপস্থিত হয়ে আরো আক্রোমনাত্মক হয়ে উঠেন। আমি ঘটনা শুনে আমাদের নেতা-কর্মীদের সেখান থেকে চলে আসতে বলি। আমাদের নেতা-কর্মীরা বাজার থেকে চলে আসতে শুরু করলে পিছন থেকে হঠাৎ তারা আমাদের কর্মীদের উপর আক্রমন করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় তারা আমাদের আনুমানিক ১৫ জন নেতা-কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করে। তারা এখন লালমোহন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। উক্ত ঘটনাটির সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।

এ ব্যাপারে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে তারা জামায়াতের সহায়তায় মহিলা লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে লালমোহনের স্বভাবিক পরিস্থিতিকে খারাপ করার লক্ষ্যে দুপুরের দিকে মহিলা লীগের নেত্রীদের দিয়ে বিভিন্ন অপতৎপরতা চালায়। আমাদের পর্যায় থেকে এ বিষয়ে কেউ কোন মাথা ঘামায়নি। পরে মাগরিববাদ লালমোহন থেকে আওয়ামী ও জামায়াতের ক্যাডার নিয়ে আমাদের যুবদলের সভাপতি জসিম ও তার ভাই আলমগীর, রুহুল আমি, নুরনবীসহ ১২-১৫ জনকে অতর্কিত আক্রমন করে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। তারা লালমোহনের পরিস্থিতিকে অবনতি করতে চাচ্ছে যাতে নির্বাচন বানচাল হয়। এ ঘটনার জন্য দায়ী আওয়ামীলীগ, যুবলীগ ও জামায়াতের ক্যাডারদের উপযুক্ত শাস্তি দাবী করছি এবং একই সাথে উক্ত নিন্দনীয় ঘটনার তীব্রনিন্দা জানাচ্ছি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: অলিউল ইসলাম এ ব্যাপারে বলেন, জুমার নামাজের আগে জামায়াতের মহিলা কর্মীদের দাওয়াতী কাজের ব্যঘাত নিয়ে উত্তেজনা তৈরী হয়। এরপর আমরা জানার পর ফোর্স ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সাথে আলোচনা করে ঘটনাটি মিমাংশা করে দেয়া হয়। কিন্তু সন্ধ্যার পর জামায়াতের নেতা-কর্মীরা রায়চাঁদ বাজারে মোটরসাইকেল মহড়া দেয়। এরপরই বিএনপির নেতা-কর্মীরাও একত্রিত হয়। রায়চাঁদ বাজারে রাস্তার কাজে ব্যবহৃত ইট দিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমার জানমতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ভর্তি হয়। এদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। রায়চাঁদ বাজারের আজকের ঘটনার পরিস্থিতি শান্ত রাখতে (রাত ১১) পর্যন্ত আমার ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছি।

]]>
http://ajkerdeshbanibd.com/2026/01/10/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%9c/feed/ 0