
ভোলা প্রতিনিধি।
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি রেযাউল করীম বুরহানী আজ দৌলতখান থানার নূরমিয়ার হাট ও খায়েরহাট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সকাল থেকেই তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এলাকাবাসীর অভাব-অভিযোগ শোনেন এবং উন্নত শিক্ষা, নৈতিক সমাজব্যবস্থা, সৎ নেতৃত্ব ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি, থানা কমিটির নেতৃবৃন্দ এবং নূরমিয়ারহাট আঞ্চলিক কমিটির সমন্বিত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা জানান, পীর সাহেব চরমোনাইর মনোনীত প্রার্থীকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
কমিটির নেতারা বলেন,
"হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের আশান্বিত দৃষ্টিভঙ্গি দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। নূরমিয়ার হাট ও খায়েরহাট বাজারে আজ যে সাড়া পাওয়া গেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।"
এলাকার সাধারণ মানুষের মতে, বিভিন্ন দলের গণসংযোগে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ নির্বাচনে সবার অংশগ্রহণই প্রত্যাশিত।