
বিশেষ প্রতিনিধি।
ভোলা বাংলাবাজার পুলিশ ফাড়ীসহ সংলগ্ন পাশে প্রায় ৩০ শতাংশ জমির ক্রয়সুত্রে মালিক মৃত নাছির মৃধার ছেলে মোঃ শফিক তথ্য সুত্রে জানাযায় উক্ত জমির অধিকাংশ মালিক ছিলেন শফিকের মা জোস্না বেগম। তার স্বামী নাছির মৃধার মৃত্যুর পর তিন মেয়ে ও পাচ ছেলে নিয়ে সংসার চালাতে জোস্না বেগম হয়ে যায় নিরোপায়,ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং বিয়ে সাদি নিয়ে। এক পর্যায় ছোট ছেলে স্বপনকে বিয়ে করানো পরবর্তিতে বনিবনা না হওয়ায় ওই স্বপনের স্ত্রীকে তালাকের জরিমানাসহ বিভিন্ন সমস্যার কারনে মোটা অংকের ঋন হওয়ায় সিদ্ধান্ত নেন জোস্না বেগম তার নিজ নামের জমি বিক্রী করার। এক পর্যায় শফিক বিদেশ থাকায় তার অবর্তমানে জোস্না বেগম তৃতীয় ব্যক্তির কাছে জমি বিক্রী করে দেন। বিদেশ থেকে শফিক লোক মারফৎ খবর পেয়ে ওই লোকদের মাধ্যমে অতিরিক্ত টাকা ব্যয় করে মা জোস্নার বিক্রী করা জমি নিজের নামে ক্রয় করেন। এতে জোস্না বেগমের নামে ৩২ শতাংশ জমি পুরোটাই বিক্রী করে দেন জোস্না। বর্তমানে জোস্না বেগমের আর কোন জমি নেই। ইতিমধ্যে জোস্নার ছোট ছেলে অর্থাৎ শফিকের ছোট ভাই স্বপন মায়ের জমির ওয়ারিশ সুত্রে মালিক নিজেকে দাবী করেন বড় ভাই শফিক ও তার নিজ মা জোস্নাকে বিভিন্ন ভাবে মানুষিক নির্যাতন ও আর্থিক ক্ষতি সাধন করেন স্বপন। এলাকাবাশি জানান,স্বপনের জন্যই তার মা জোস্না বেগম জমি বিক্রী করতে হয়েছে।এলাকাবসী জানান,বর্তমানে শফিকের ক্রয় করা জমি স্বপন তার ওয়ারিশি জমি দাবী করে অন্যায় এবং শফিকের উপর জুলুম করছে। এব্যাপারে স্বপনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি অসহায় আমার থাকার কোন জায়গা নেই,আমাকে একটু থাকার জায়গা করে দেন। এমতাবস্থায় শফিক তার ছোট ভাই স্বপনের অন্যায় আবদার ও জুলুমবাজীর হাত থেকে বাচার জন্য এবং ভবিষ্যতে তার কোন প্রকার অন্যায় ভাবে ক্ষতি যেন না করতে পারে সে জন্য প্রশাসন ও এলাকার সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেন।