
বিশেষ প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাঘমারা ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি মুনসুর আলম মাঝি জানান,আমার আপন চাচাতো ভাই আফসারদের সাথে দীর্ঘদিন ধরে দুই একর ৬৪ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান এবং উক্ত বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। দুষ্কৃতিকারী আফছার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমি জোরপুর্বক দখল করার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুর আলম মাঝি ও আফসার মাঝি তারা আপন চাচাতো ভাই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এলাকাবাসি জানান,আমরা মনে করি দুই পক্ষের মধ্যে অতি দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী মুনছুর আলম জানান,আফসার গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যা করার হুমকি দিচ্ছেন আমার পরিবার তার ভয়ে এবং আতংকে জীবন অতিহিত করছি । আমি তাদের বিরুদ্ধে আদালতে ১৪৪ /১৪৫ ধারায় মামলা দায়ের করি। সেই মামলায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। অভিযুক্ত আফছারের নেতৃত্বে কবির হোসেন,সবুজ, শামীমুল ইসলাম,মুরাদ আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করছেন।
এই বিষয়ে অভিযুক্ত আফসার মাঝির বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে এড়িয়ে যান।
তবে আফছার গংদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা প্রশাসনের সহযোগিতা কামনা করেন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মোস্তফা।
অফিস: পুলিশ ফাড়ী সংলগ্ন, হারুন দেওয়ান ভিলা, উপশহর বাংলাবাজার, ভোলা।
www.ajkerdeshbanibd.com