
বিশেষ প্রতিনিধি।
দৌলতখান উত্তর জয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ লিটন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্র দিয়ে মারধর ও আহত করার অভিযোগ উঠেছে।
পহেলা অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উত্তর জয়নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি লিটন ও তার ভাই নাগরের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে উক্ত মামলা নং ১৮০ এর আসামী রুবেলের ছেলে রাফি সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুর্ব বিরোধের জেরধরে আওয়ামীলীগের নেতা মৃত তোফায়েল আহমদের ভাগিনা শফিকের ইন্দনে,রুবেল ও তার ছেলে রাফি, রায়হান সিরাজের ছেলে কামাল, মৃত মিজানের ছেলে ইমনসহ কয়েকজন মিলে লিটনের উপর হামলা করেন বলে অভিযোগ।
ভুক্তভোগি লিটন জানান,পুর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরধরেই পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালিয়েছে । আমার সাথে থাকা ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে লিটনের ভাই নাগর বলেন উক্ত অভিযুক্তদের বিরুদ্ধে দোলতখান থানায় মামলার প্রস্ততির কাজ চলছে। তিনি অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। তবে এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের কাউকে খুজে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মোস্তফা।
অফিস: পুলিশ ফাড়ী সংলগ্ন, হারুন দেওয়ান ভিলা, উপশহর বাংলাবাজার, ভোলা।
www.ajkerdeshbanibd.com