• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যমকে সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ভোলায় জমিজমা বিরোধের জেরধরে প্রবাসী পরিবারের উপর হামলা”বাড়িঘর ভাংচুর ভোলায় সফল মৎস্যচাষী হিসেবে আমির হোসেনকে স্বীকৃতি দিতে সুপারিশ ভোলা-২ আসনের সাংসদ হাফিজ ইব্রাহিমের ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন”হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০

Reporter Name / ৩৪০ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। বিজেপির সভাস্থলে হামলা, অফিস ভাংচুর, হামলায় আহত প্রায় ২০ জন। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা- ১ সদর আসনের মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোলার বিএনপি ও বিজেপি বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিলো। এ নিয়ে উভয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় উভয় দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করে বিএনপি। অপরদিকে, জেলা বিজেপি নতুন বাজার তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ নিয়ে সকাল থেকে উভয় দলের মধ্যে টানটান উত্তজনা বিরাজ করছিল।

বেলা সাড়ে ১২ টারদিকে হঠাৎ করে বিএনপির কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিজেপির সমাবেশে হামলা চালালে মুহুর্তের মধ্যে সমাবেশটি পন্ড হয়ে যায়। এ সময় একদল দুর্বৃত্ত জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। এতে সাংবাদিক সহ উভয় দলের প্রায় ২০ জন আহত হয়। এর কয়েক মিনিট পর বিএনপির কয়েকশত নেতাকর্মী আওয়ামী লীগ হাটাও শ্লোগান দিয়ে নতুন বাজার চত্তর দখল করে নেয়।

পরবর্তীতে উত্তপ্ত বিএনপির নেতাকর্মীদের শান্ত করতে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক এনামুল হক, বশির হাওলাদার এসে নেতাকর্মীদের স্থান থেকে সরে যেতে নির্দেশ দিলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে  বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

এ ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। প্রশাসনের দেয়া নির্ধারিত সময় অনুযায়ী আমরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা স্কুল মোড়ে গেলে বিজেপির মিছিলের মুখোমুখি হই। এ সময় কে বা কাহারা আমাদের মিছিলে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সড়িয়ে দেই। কিন্তু বিজেপির সমাবেশটি বেলা সাড়ে ১২ টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকায় এ অপৃতিকর ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, সেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ বিষয়ে জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে একটি র‍্যালী করে পার্টির অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছু সময় পরে বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্য মূলক ভাবে আমাদের পাটি অফিসে হামলা করে নেতাকর্মীদের আহত করে অফিস ভাংচুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category