• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

মহানবী (স.) এর অবমাননার প্রতিবাদে ভোলা মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি। / ২৫৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার এক হিন্দু ধর্মাবলন্বী বাসু দাস কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার সাহেবের সভাপতিত্বে খলিফাপট্রি মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং বাসু দাস কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাঃ মিজানুর রহমান। ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক ও মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা আব্বাছ উদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, বিগত কয়েক বছর ধরে ভোলায় কিছু উগ্রপন্থি হিন্দু ধর্মাবলন্বী কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( স.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। যার কারনে ধর্মভীরু মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বার বার এই ধরনের আঘাত উদ্দেশ্য প্রনোদিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। ৯২ ভাগ মুসলমানের দেশে এমন ঘটনা সারা বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত ও ক্ষু্দ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category