• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদন।

ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়ে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে। আজ সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকরন ও ভোলা পোস্ট এর মোঃ সোহেল। নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি
হারুন অর রশিদ শিমুল, সহ-সভাপতি দৈনিক ঘোষণা মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের ভোলা পত্রিকার ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপার্টার মোঃ গোলাম কিবরিয়া। এছাড়াও দপ্তর সম্পাদক পদে রয়েছন সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক পদে বাংলার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন, ক্রীড়া সম্পাদক দেশের খবর এর মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিন হোসেন (প্রথম ভোলা), ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ) এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিয়ান আরিফ (দৈনিক রুপালী দেশ), আবুল কালাম আজাদ (দৈনিক ভোলা টাইমস্)। ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভোলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category