• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
দৌলতখান উপজেলার ৬নং চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলামের নির্বাচনী প্রচারনা শুরু বাল্কহেডে চাঁদা দাবি,না পেয়ে মারধর,টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে ভোলায় ক্রয়করা সম্পত্তির ওয়ারিশি মালিকানা দাবী করেন আপন ছোট ভাই ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

দৌলতখান উপজেলার ৬নং চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলামের নির্বাচনী প্রচারনা শুরু

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি।

দৌলতখান উপজেলার ৬নং চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও রাজপথের জাতীয়তাবাদের আদর্শের সৈনিক জহুরুল ইসলাম জহুর আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি পরিবারের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চরখলিফা ইউনিয়নের বিশিষ্ট আলেমেদ্বীন দৌলতখানের বড় হুজুর মরহুম আব্দুল আজিজ (রহ.), সাবেক সংসদ সদস্য মরহুম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুদ্দিন খান, সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মরহুম জান্টু মিয়া, সাবেক বিএনপি নেতা মরহুম হারুন অর রশিদ খান, মরহুম সেলিম শিকদার, মরহুম জাহাঙ্গীর মৃধা, মরহুম শাহ সূফী নাগর, ইদ্রিস মেম্বারের মা, বিএনপি নেতা মরহুম বাদল মিয়া, মরহুম স্বপন মেম্বার, মরহুম সেলিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদ আলম চৌধুরী, মরহুম মাওলানা মোখলেসুর রহমান এবং বিএনপি নেতা মরহুম মোজাম্মেল হক মিয়াসহ প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, জনগণের কল্যাণ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জহুরুল ইসলাম জহুর বলেন, “চরখলিফা ইউনিয়নের মানুষের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং একটি জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ জনগণের পাশে থেকেই তাদের সেবা করে যেতে চাই।”

প্রচারণার সূচনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ঐতিহ্য ও প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category