• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মোটরসাইকেল শোভাযাত্রায় জনতার ঢল, উত্তর জয়নগরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী হাসান খান ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন

ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি।

ভোলার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস-এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন, দৈনিক কালবেলা ভোলা প্রতিনিধি ওমর ফারুক, সদর উপজেলা এলজিইডি কমকর্তা ফজলুল হক, সদর উপজেলা কৃষি কমকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা জিয়াউর রহমান। 

এছাড়াও সভায় ভোলা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভোলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও ভোলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা নবাগত ইউএনও-কে ভোলা সদর উপজেলায় স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category