• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

ভোলার বোরহানউদ্দিনে সন্তানকে বাচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ মা জেসমিন বেগম

Reporter Name / ৩৫৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হালিম রানা,ভোলা প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদী থেকে জিসান (১৭) নামের এক মানসিক প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন তার মা জেসমিন বেগম (৩৮)। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে ১০ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ জেসমিন।

নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে নদীতে নৌকা নিয়ে ঘোরার সময় অসাবধানতাবশত নদীতে পরে যান জেসমিন বেগমের মানসিক প্রতিবন্ধী ছেলে জিসান। পরে তার মা জেসমিন বেগমকে গিয়ে জানালে তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন। এসময় তিনি নদীর স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে দ্রুত জিসানকে উদ্ধার করলেও নিখোঁজ হন তার মা। পরে তারা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত নিখোঁজ জেসমিন বেগমের সন্ধান পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর স্রোত অনেক বেশি থাকায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category