• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যমকে সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ভোলায় জমিজমা বিরোধের জেরধরে প্রবাসী পরিবারের উপর হামলা”বাড়িঘর ভাংচুর ভোলায় সফল মৎস্যচাষী হিসেবে আমির হোসেনকে স্বীকৃতি দিতে সুপারিশ ভোলা-২ আসনের সাংসদ হাফিজ ইব্রাহিমের ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

ভোলায় জমি দখল নিয়ে সংঘর্ষ”নাটকীয় মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫৪৭ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মো জুয়েল রানা,ভোলা প্রতিনিধি।


ভোলার আলিনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়ানুর বেগম তার পরিবারের ওপর প্রতিবেশীদের হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলেছেন।

ইয়ানুর বেগম জানান, তাদের ভোগদখলীয় বাড়ির জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে প্রতিবেশী ইসমাইল হোসেন বাবুল ও এমরান হোসেনসহ কয়েকজন। জমি দখলের চেষ্টায় তাদের ওপর একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “গত ২ অক্টোবর প্রশাসনের সহযোগিতা চেয়ে আমরা সংবাদ সম্মেলন করি। এর জের ধরে গত শনিবার এমরান ও বাবুলের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সামনে একটি নাটকীয় মানববন্ধন করা হয়, যেখানে আমাদের মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হয়। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এদিকে ইয়ানুর বেগমের ছেলে a নাজিম উদ্দিন আলম জানান, ২০১৯ সালে তার বোন নাজমিন আক্তার স্কুলে যাওয়ার পথে তৎকালীন ইউপি সদস্য মাকসুদ সিকদারের ছেলে জুবায়ের হোসেন মিম তাকে উত্ত্যক্ত করায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। ওই মামলায় জুবায়ের এক মাস ১৮ দিন কারাভোগ করেন।

নাজিম উদ্দিন অভিযোগ করেন, “এরপর থেকেই আমাদের পরিবারকে হেয় করার জন্য মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের নামে কোনো মাদক মামলা নেই। আমরা প্রশাসনের কাছে এই মিথ্যা অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

ভুক্তভোগী পরিবার জানান, তারা বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তারা আইনগত সহায়তা চাইছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category