• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ ভোলায় চাঁদাবাজি মামলায় চার আসামির জামিন না”মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের মোটরসাইকেল শোভাযাত্রায় জনতার ঢল, উত্তর জয়নগরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী হাসান খান ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আশিকুর রহমান শান্ত,ভোলা জেলা প্রতিনিধি

ভোলার দুলারহাট থানায় মেয়ের জামাই ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন এবং পরবর্তীতে শাশুড়ির দোকানে আগুন দিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১ টার সময় নীলকমল ইউনিয়নের ১নং ওয়ার্ড চর নুরুল আমিন গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শাশুড়ি বিবি কহিনুর (৫০) বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক চর নুরুল আমিন গ্রামের শাহাজাহানের মেয়ে রুবিনার সাথে ভোলা সদরের চরনোয়াবাদ এলাকার গাজি মাঝির ছেলে মোঃ মনিরের (৩৫) বিবাহ সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মনির পতিতা ব্যবসা, জুয়া ও নেশায় আসক্ত হয়ে পড়েন এবং যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। টাকা না দিলে তালাক দেওয়া ও মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। দেহ ব্যবসা বন্ধ করতে বললে স্ত্রীর উপর নেমে আসতো অমানবিক নির্যাতনের রোলার। এই নির্যাতনে মনিরের ভাই মোঃ বেল্লাল (৪০) ও বাবা গাজি মাঝি (৬০) ইন্ধন জোগাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২ বছর পূর্বে বিবি কহিনুর তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করলেও বিবাদী পক্ষ তা অমান্য করে। এর জের ধরে গত বুধবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে মনিরের নেতৃত্বে তার ভাই ও বাবা মিলে বিবি কহিনুরের দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা ফ্রিজ, টিভি, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী বিবি কহিনুর জানান, “তারা আমার মেয়ের জীবন ধ্বংস করেছে। এখন আমার উপার্জনের একমাত্র মাধ্যম দোকানটি পুড়িয়ে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

দুলারহাট থানা পুলিশ জানায়, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category