• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

বাংলাদেশে সব পক্ষকে নির্বাচনী সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান

Reporter Name / ৩৫৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ভোলা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী এক বিবৃতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন

“নির্বাচন হলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রক্রিয়া। অথচ ক্ষমতার লোভে বিভক্ত রাজনীতির মঞ্চে মানুষের রক্ত ঝরছে। ইসলাম এই ধরনের হিংসা, অরাজকতা ও নিরপরাধ মানুষের ক্ষতি কঠোরভাবে নিষিদ্ধ করেছে।”

তিনি পবিত্র কুরআনের বাণী উদ্ধৃত করে বলেন

“তোমরা সেই প্রাণকে হত্যা করো না, যাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন, অন্যায়ভাবে নয়।”
(সূরা আল-ইসরা: ৩৩)

এছাড়াও নবী করিম (স:) বলেছে

“একজন মুসলমানের প্রাণ, সম্পদ ও মর্যাদা অন্য মুসলমানের জন্য হারাম।”
(সহিহ মুসলিম)

মুফতি রেযাউল কারীম বলেন

“আমরা চাই, বাংলাদেশের রাজনীতি হোক নৈতিকতার, সহমর্মিতা ও সেবার প্রতিযোগিতা। হিংসা, ভয় ও বলপ্রয়োগের রাজনীতি ইসলাম সমর্থন করে না। ইসলাম চায় ন্যায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, অন্যায়ের মাধ্যমে নয়।”

তিনি দেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন

“চলুন, কুরআন ও সুন্নাহর আলোকে সত্য, ধৈর্য ও শান্তির পথে ফিরে আসি। নির্বাচনী পরিবেশ হোক নিরাপদ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক। সহিংসতা নয়, শান্তিই আমাদের বিজয় এনে দেবে।”

শেষে তিনি দোয়া করে বলেন

“হে আল্লাহ, এই জাতিকে অরাজকতা, সহিংসতা ও বিভেদ থেকে রক্ষা করুন। সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দিন। আমীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category