• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল

ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা জেলা প্রতিনিধি।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের পিটি আই ও ভোলা কলেজ সংলগ্ন সাবেক বাস স্ট্যান্ড এলাকায় এ আনন্দ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের জন্য আনন্দঘন পরিবেশে সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ করে দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর মোশারফ অমি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জামিল হোসেন অদুদ, স্বেচ্ছাসেবক দলের বর্তমান জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছি আলম রবিন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মীর রনি সহ বাস মালিক সমিতি ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদ আনন্দ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

এ সময় তারা আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙ্গা হবে বলে তারা আশাবাদী।

ভোলা সদর বাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ঈদ আনন্দ বাজারে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category