• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ভোলা রাজাপুর ইউনিয়নের মিলন মেম্বারের ছেলে তামিম এক হাজার পিচ ইয়াবাসহ আটক

Reporter Name / ২৪২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি।

এক হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস টিম। আটকৃত যুবক সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিলনের পুত্র তামিম হাসান। তামিম উত্তর ভোলার একজন দুদর্শ মাদক কারবারি এবং প্রভাবশালী পরিবারের ছেলে। পুলিশ জানান তামিম দির্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সন্দেহজনক ভাবে তল্লাশি করলে তামিমের বহনকৃত ব্যাগের মধ্যে একটি লেডিস পার্সব্যাগে মিলে ১ হাজার পিস ইয়াবা।

আটকৃত তামিম বলেন, আমি কক্সবাজারের একটি হোটেল থেকে এই ইয়াবা সংগ্রহ করে ভোলায় নিয়ে আসার পথে ইলিশা ঘাটে পুলিশের অভিযানে আটক হই।

জানা যায়, রাজাপুরের ইউনিয়ন পরিষদের বর্তমান এক মেম্বার ও ক্লোজারবাজার এবং শান্তিরহাট-তুলাতুলী এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিরা এ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত।

ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা প্রতিদিনের ন্যায় আজ ইলিশা ঘাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা কালে, সন্দেহ জনক ব্যাক্তি তামিমের বহনকৃত ব্যাগ সার্চ করলে নীল রঙের ৫টি প্যাকেটে মোট ১ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করি।

আটক তামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category