• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

ভোলার বোরহানউদ্দিন কুঞ্জেরহাট এলাকা থেকে ৯শ’ ৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার।

Reporter Name / ২৬৫ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃ মনিরউদ্দিন খান,ভোলা প্রতিনিধি।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের সন্তান।

বোরহানউদ্দিন থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল সকালে বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট এলাকায় বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেলের পিছনের অংশের একটি কেবিন থেকে ৯শ’ ৫০ পিচ ইয়াবাসহ ওমর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা ইয়াবাগুলো বিক্রয়ের জন্য ওই ব্যবসায়ী চরফ্যাশন থেকে বোরহানউদ্দিনে আসেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওমর আলীকে কুঞ্জেরহাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে থাকবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত দুই বছরের মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবার এতবড় চালান আটক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category