• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ভোলা দৌলতখানে ১৮’শ জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলা-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিলের আবেদন

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোঃ মনিরউদ্দিন খান,ভোলা প্রতিনিধি।

ভোলা-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী (ধানের শীষ) হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে ইসিতে এই আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা ফজলুল হক।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ভোলার চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ। এছাড়া ওইদিন মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ভোলা সদর আসনে ৯টি মনোনয়নের মধ্যে ২টি, ভোলা-২ আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-৩ আসনে ৬টির মধ্যে একটি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৭টির মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

হলফনামা ও ভোটার তালিকায় তথ্যগত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া এই ৭ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আকবর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল ইসলাম, তাসলিমা বেগম, মহিবুল্লাহ খোকন ও রহমত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category