• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানে-২ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ-১ জন আটক ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ ভোলায় চাঁদাবাজি মামলায় চার আসামির জামিন না”মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের মোটরসাইকেল শোভাযাত্রায় জনতার ঢল, উত্তর জয়নগরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী হাসান খান ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ জুয়েল রানা,ভোলা প্রতিনিধি।

রবিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৩ মে ২০২৬ তারিখ রবিবার বিকাল ৩টায় ভোলার মনপুরা থানাধীন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের নিকটস্থ মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category