• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
বাল্কহেডে চাঁদা দাবি,না পেয়ে মারধর,টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে ভোলায় ক্রয়করা সম্পত্তির ওয়ারিশি মালিকানা দাবী করেন আপন ছোট ভাই ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

ভোলা দৌলতখানে ঠিকাদারকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে, সংবাদ সম্মেলন

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ভোলা প্রতিনিধি।

ভোলা জেলার দৌলতখান উপজেলার লেজপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ঠিকাদার মোঃ জাহিদ অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

মঙ্গলবার বিকাল ৩টায় ভোলা জেলার একটি স্থানীয় পত্রিকার অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোঃ জাহিদ বলেন, তার প্রতিবেশী শুকুর আলী, ইসমাইল ও সাহেদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে প্রতিপক্ষরা এখন তাকে মাদক মামলা দিয়ে ফাঁসানোর নোংরা চক্রান্তে লিপ্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন,তারা প্রশাসনকে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ইতোমধ্যে বিভিন্নভাবে তারা আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে।

গত সোমবার সকালেও পুলিশ তার বাড়িতে হঠাৎ তল্লাশি চালায় বলে জানান তিনি। তবে তল্লাশিতে কোনো ধরনের অবৈধ বস্তু বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা পরে দুঃখ প্রকাশ করে চলে যান,বলেন তিনি।

জাহিদ বলেন, আমি একজন সৎ, পরিশ্রমী ও দেশের আইন মেনে চলা নাগরিক। আমি ভোলার সন্তান এবং ২৪ জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষের অধিকারের দাবিতে অংশ নিয়েছিলাম। তবুও আজ আমাকে অপবাদ দিয়ে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোলা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ দেশের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শেষে তিনি বলেন,আমি বিচার চাই, ন্যায়বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category