• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক-ভোলায় পররাষ্ট উপদেষ্টা

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি।

অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট; তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।

এছাড়াও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সব ধরনের সহযোগিত করবো। কেউ যাতে কোন প্রকার গন্ডগোল করতে না পারে। আর যদিও বা করে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, এ বিষয়ে সরকারের অবস্থানে জিরো টলারেন্স রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেয়া হয়েছে, যদি কোন স্থানে সমস্যা হয় সেখানে ভোট বন্ধ করে দেয়ার জন্য। এছাড়া সুষ্ঠ ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। তাই রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে মানুষকে ভোট দানে উৎসাহিত করা। আপনারা মানুষের কাছে যান, বক্তব্য তুলে ধরুন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের জুলাই আগষ্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলে-মেয়েরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তাদের সেই আকাঙ্খা গুলোর সমন্বয় করে আমরা একটি ছোট্ট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি তা নয়, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার। সেটা প্রথমবারের মত জনগণের কাছে তুলে ধরা হবে, এটা আপনারা চান; না কি চান না। গণভোটের মাধ্যমে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা যে তালিকা করেছি তাতে যদি আপনার ভাল লাগে তা হলে ‘হ্যাঁ’, আর যদি আপনার ভাল না লাগে তা হলে ‘না’ ভোট দিবেন। আপনারা কি কি পরিবর্তন চান, আর না চান এটারই বহিঃপ্রকাশ এই গণভোট।

উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা যদি এই পরিবর্তন চান, তা হলে ভাল। আর যদি না চান তাহলেও কোন সমস্যা নেই। যদি চান তা হলে পরবর্তী কাজগুলোর দায়িত্ব কিন্তু দলগুলোর। কেননা পরে আর এই সরকার ক্ষমতায় থাকছে না। পরবর্তীতে যারা আসবে তারা আপনাদের মতামতকেই গুরুত্ব দিবে, কারণ আপনাদের ভোটই তারা নির্বাচিত হবে এবং তারাই পরবর্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আপনাদের মতামত কি প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে? বাংলাদেশ স্বাভাবিক যে অবস্থানে ছিল তা থেকে সরে গেছে, আপনাদের অধিকার থেকে যেন বঞ্চিত করতে না পারে সেইরকম একটি পরিবশে তৈরী করার চেষ্টা করছি আমরা।

তিনি বলেন, পরবর্তী সংসদের দায়িত্ব থাকবে এটাকে কার্যকর করা। কতটুকু করতে পারবে, কতটুকু সময় লাগবে এটা তাদের বিষয়। কিন্তু আপনারা যে মতামত দিয়েছেন সেটাকে অগ্রায্য করার সুযোগ নেই। কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু তারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবে। আমরা আশা করবো এবার একটি অবাধ, সুষ্ঠ এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।

তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্বপায় যেসব কারণে সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে ২০০৯ সালের পরে কোন সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যে সকল নির্বাচন হয়েছে তাতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এছাড়া বিপুল সংখ্যক মানুষ যাদের বয়স ৩০ বছরের নিচে বা তার আশে-পাশে যারা বিগত বছরগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন হউক, যাতে মানুষ তার ইচ্ছেমত ভোট দিতে পারে। তিনি আরো বলেন, এই সরকার কোন দলের পক্ষে না। আপনারা জানেন কে কোন দলের পক্ষে নির্বাচন করছে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসন এবং স্থানীয় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category