• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যমকে সরকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ভোলায় জমিজমা বিরোধের জেরধরে প্রবাসী পরিবারের উপর হামলা”বাড়িঘর ভাংচুর ভোলায় সফল মৎস্যচাষী হিসেবে আমির হোসেনকে স্বীকৃতি দিতে সুপারিশ ভোলা-২ আসনের সাংসদ হাফিজ ইব্রাহিমের ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

ভোলায় জমিজমা বিরোধের জেরধরে প্রবাসী পরিবারের উপর হামলা”বাড়িঘর ভাংচুর

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘদিন ধরে ৮ শতাংশ জমিসংক্রান্ত বিরোধের জেরধরে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ৯৯৯ কল দিলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণ করেন।

মঙ্গলবার (৩১ ই মার্চ) সন্ধ্যায় উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রমল আলী হাওলদার বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বিবি রিনা( ৩০), নাহিদা বেগম( ৩৫), মোঃ আকবর হাওলাদার( ২৫) গুরুতর আহত হন আহতরা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছেন। প্রবাসী আক্তারের বিয়ের প্যান্ডেল সাজানো হচ্ছে এরই মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাজিমুদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে ক্রয় করা ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কয়েক দফায় বাড়িতে হামলা করে বাড়ী ঘর ভাংচুর পরিবারের উপর হামলা চালায় এবং আমাদের বসত ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

আহত নাহিদা বেগম বলেন, আমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে আমরা রান্না করার জন্য ঘর থেকে লারকি আনতে গেলে দলবল নিয়ে হামলা করে বাধা দিতে গেলে আমাদের পিটিয়ে আহত করে আমরা এর সুস্থ বিচার চাই।

অভিযুক্ত নাজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এ মারামারির ঘটনা আমরা কিছুই জানিনা আমরা বাড়িতে ছিলাম না তবে শুনেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতেছেন।

এই বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম সিকদার জানান, ৯৯৯ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিচিতি নিয়ন্ত্রণ করেন। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category