• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ভোলা দৌলতখানে ১৮’শ জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলা সদর ভেলুমিয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি

Reporter Name / ৩৫০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হালিম রানা,ভোলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা রেজিস্ট্রেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক রুমন খান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে দুই থেকে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহিনুর মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজম হোসেন, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন টিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ, অর্থ সম্পাদক ফয়েজ উল্লাহ এবং আইটি সম্পাদক আল আমিন।

এছাড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় বিনামূল্যে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন আবুল কালাম আজাদ।

স্থানীয় সাধারণ মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category