• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে ভোলার শহরের আলীয়া মাদ্রাসা সড়ক পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এ অবৈধ পলিথিন ব্যাংক জব্দ করা হয়। 

অবৈধ পলিথিন ব্যাগ এর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করি। যার প্রতিটির ওজন ১১৩ কেজি করে। ছয়টি বস্তায় মোট ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোন এর সহায়তায় জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবেশ ঠিক রাখার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category