• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ভোলা দৌলতখানে ১৮’শ জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলায় সফল মৎস্যচাষী হিসেবে আমির হোসেনকে স্বীকৃতি দিতে সুপারিশ ভোলা-২ আসনের সাংসদ হাফিজ ইব্রাহিমের

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ বাবুল রানা, ভোলা প্রতিনিধি।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে যে জীবনের পরিবর্তন সম্ভব, তারই এক উজ্জ্বল উদাহরণ মোঃ আমির হোসেন। দীর্ঘদিনের চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং এলাকার অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০০৭ সাল থেকে পোনা ব্যবসার পাশাপাশি মাছ চাষ শুরু করেন আমির হোসেন। ধীরে ধীরে অভিজ্ঞতা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতার শিখরে পৌঁছান। বর্তমানে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের একজন সফল মৎস্যচাষী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

তার এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পুরস্কার ২০২৬-এর জন্য আবেদন করা হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম তাকে এ পুরস্কারের জন্য সুপারিশ করেছেন বলে জানা গেছে।

ভোলা সদর উপজেলা ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ জীবিকা নির্বাহের জন্য সরাসরি মাছ চাষ ও আহরণের সঙ্গে জড়িত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ খাতে পরিকল্পিতভাবে বেকার যুবক-যুবতীদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, “আমির হোসেন জাতীয় মৎস্য পুরস্কার ২০২৬-এর জন্য আবেদন করেছেন, যা তার দীর্ঘদিনের সাফল্য ও অবদানেরই স্বীকৃতি।”
স্থানীয়দের মতে, আমির হোসেনের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার জন্য একটি অনুপ্রেরণার উৎস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category