• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নিষেধাজ্ঞার মধ্যেই ভোলার দৌলতখানে মাদ্রাসায় চলছে নিয়োগ পরীক্ষা তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

বাল্কহেডে চাঁদা দাবি,না পেয়ে মারধর,টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আশিকুর রহমান শান্ত,ভোলা জেলা প্রতিনিধি।

ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের তেঁতুলিয় নদীতে একটি বাল্কহেডে চাঁদা দাবি করেন ভেলুমিয়া ইউনিয়নের কথিত নেতা রাসেদ। চাহিদা মত চাঁদা না পেয়ে সুকানি ও স্টাফদের মারধর এবং নগদ ৯০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত এই নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটের সময় ভেলুমিয়া ইউনিয়নের গাজিরচর তারের খাম্বা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে বাল্কহেড স্টাফ মোঃ ইউসুফ ভোলা ২৫০ শয্যায় জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

হামলার শিকার বাল্কহেড স্টাফ মোঃ ইউসুফ (৩০) অভিযোগ করে বলেন, ভেলুমিয়া গাজিরচরের তারের খাম্বা সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ রাসেদ ও নিজাম এর নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ ট্রলার নিয়ে বাল্কহেডটির গতিবিধি রোধ করে। এ সময় তারা বাল্কহেডের সুকানি ও স্টাফদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। বাল্কহেডের স্টাফরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চাঁদাবাজরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাল্কহেডে অর্তকিত হামলা চালায়। পরে বাল্কহেডে থাকা বিভিন্ন মালামাল ও নগদ ৯০ টাকা নিয়ে তাঁরা চলে যায়।

ভুক্তভোগী ও তাঁর পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একাধিক ভুক্তভোগী বাল্কহেড মালিক জানান, “নদীতে প্রায়ই এই চক্রটি বাল্কহেড ও কার্গো থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে। চাঁদা না দিলে তারা মারধর ও ডাকাতির মতো ঘটনা ঘটায়। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী প্রতিকার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category