• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ হাড়িয়েছে দৌলতখান উপজেলার ৬নং চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলামের নির্বাচনী প্রচারনা শুরু বাল্কহেডে চাঁদা দাবি,না পেয়ে মারধর,টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে ভোলায় ক্রয়করা সম্পত্তির ওয়ারিশি মালিকানা দাবী করেন আপন ছোট ভাই ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

দৌলতখানে পুর্বশত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলায় আহত লিটন

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি।

দৌলতখান উত্তর জয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ লিটন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্র দিয়ে মারধর ও আহত করার অভিযোগ উঠেছে।

পহেলা অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উত্তর জয়নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি লিটন ও তার ভাই নাগরের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে উক্ত মামলা নং ১৮০ এর আসামী রুবেলের ছেলে রাফি সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুর্ব বিরোধের জেরধরে আওয়ামীলীগের নেতা মৃত তোফায়েল আহমদের ভাগিনা শফিকের ইন্দনে,রুবেল ও তার ছেলে রাফি, রায়হান সিরাজের ছেলে কামাল, মৃত মিজানের ছেলে ইমনসহ কয়েকজন মিলে লিটনের উপর হামলা করেন বলে অভিযোগ।

ভুক্তভোগি লিটন জানান,পুর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরধরেই পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালিয়েছে । আমার সাথে থাকা ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

এ বিষয়ে লিটনের ভাই নাগর বলেন উক্ত অভিযুক্তদের বিরুদ্ধে দোলতখান থানায় মামলার প্রস্ততির কাজ চলছে। তিনি অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। তবে এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের কাউকে খুজে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category