ভোলা প্রতিনিধি।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধায়নে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত ১০-১১-২০২৬ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চরফ্যাশন থানাধীন আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন সৈয়দ বাড়ীর সামনে বেতুয়া টু চরফ্যাশনগামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী:
মোঃ হাসান মাহমুদ @ আরিফ হোসেন (২৮)
পিতা- রুহুল আমিন @ বশির মাতব্বর
মাতা- আনজুমা বেগম
সাং- নজরুল নগর ৮নং ওয়ার্ড, (জালু মাতব্বর বাড়ী)
থানা- দক্ষিণ আইচা, জেলা- ভোলা
আসামীর বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।