• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় এক হালি লেবুর দাম ৬০ টাকা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”ভোলায় ইসি মো.সানাউল্লাহ  ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা; হাফিজ ইব্রাহিমকে তলব, পুলিশি তদন্তের নির্দেশ ভোলা চরফ্যাশনে অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স ক্রাউন ব্রিকসে অবাধে পুড়ছে কাঠ” চরম হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের গনসংযোগ দৌলতখানে জমি বিরোধের জেরধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে এক যুবকের মৃত্যু ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ভোলা-২ আসনে হাতপাখার প্রার্থী মুফতি রেযাউল করীম বুরহানীর গনসংযোগ।

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ভোলা প্রতিনিধি।
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি রেযাউল করীম বুরহানী আজ দৌলতখান থানার নূরমিয়ার হাট ও খায়েরহাট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সকাল থেকেই তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এলাকাবাসীর অভাব-অভিযোগ শোনেন এবং উন্নত শিক্ষা, নৈতিক সমাজব্যবস্থা, সৎ নেতৃত্ব ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি, থানা কমিটির নেতৃবৃন্দ এবং নূরমিয়ারহাট আঞ্চলিক কমিটির সমন্বিত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা জানান, পীর সাহেব চরমোনাইর মনোনীত প্রার্থীকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

কমিটির নেতারা বলেন,
“হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের আশান্বিত দৃষ্টিভঙ্গি দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। নূরমিয়ার হাট ও খায়েরহাট বাজারে আজ যে সাড়া পাওয়া গেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।”

এলাকার সাধারণ মানুষের মতে, বিভিন্ন দলের গণসংযোগে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হচ্ছে এবং শান্তিপূর্ণ নির্বাচনে সবার অংশগ্রহণই প্রত্যাশিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category