• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ  ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও এশিয়া ডক্টরস পয়েন্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র”তাজা গোলা ও গাঁজাসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন”সভাপতি রিয়াজ সম্পাদক সোহেল ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ভোলা দৌলতখানে ১৮’শ জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলায় ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃজুয়েল রানা,ভোলা প্রতিনিধি।

ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সংলগ্ন মাদ্রাসা বাজারের উত্তর পাশে, মোকলেজ মোহরীর বাড়ির বিপরীত পাশে মেস্তুরি বাড়ির হাজী শহিদুল ইসলামের পরিত্যক্ত বসতভিটার দেওয়াল ভেঙে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ও প্রত্যক্ষদর্শী মো. তরিকুল ইসলাম বলেন, “আলহাজ্ব হাফেজ মাওলানা মো. মামুনূর রশিদ কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে ইউসুফ, মেহেদীসহ আরও ১০–১২ জন বহিরাগত লোকজন নিয়ে এসে পরিত্যক্ত বসতঘরের দেওয়াল ভাঙচুর করেন।

ভুক্তভোগী হাজী শহিদুল ইসলামের ভাতিজা ফারুক বলেন, তিনি আমার চাচার কাছ থেকে জমি কিনেছেন বলে দাবি করছেন, তবে কোথা থেকে বা কিভাবে কিনেছেন—তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। দীর্ঘদিন ধরে তিনি বসতভিটার পেছনের অংশ ভোগদখল করে আসছিলেন। হঠাৎ কিছুদিন ধরে সামনের খোলা জমি দখলের উদ্দেশ্যে নানান চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পরিত্যক্ত বসতঘরটি ভাঙচুর করা হয়।

তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৫ বছর ধরে ওই বসতঘরে কেউ বসবাস করেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ও তাঁর সহযোগীরা দিনদুপুরে বসতঘরটি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।

হাজী শহিদুল ইসলামের পুত্রবধূ রাবেয়া বলেন, “আমি বাসায় একা থাকি। আমার ৬ বছর বয়সী ছেলে আবরার আছে। ইউসুফসহ কয়েকজন আমাদের হুমকি-ধামকি দিচ্ছে, যেন আমরা তাদের বিরুদ্ধে কোনো মামলা বা থানায় সাধারণ ডায়েরি না করি। আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এমনকি ইউসুফ খারাপ প্রস্তাব দিয়েছে, আমি রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে আমি ও আমার সন্তান নিরাপত্তাহীনতায় আছি।”

এ বিষয়ে আলহাজ্ব হাফেজ মাওঃ মো. মামুনূর রশিদ বলেন, “আমি ওই জমি কিনেছিলাম, কিন্তু তারা আমাকে জমি বুঝিয়ে দিচ্ছে না। বহুবার সমাধানের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছে। পরে থানায় একাধিক লিখিত অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে বসতঘরটি ভাঙা হয়েছে, কারণ এটি আমার ক্রয়কৃত জমি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category